সাউথ বাংলা ২৪
advertisement

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

আন্দোলনরত পোশাকশ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না।

আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর সচিবালয়ে আজ বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এশিয়া ফাউন্ডেশনের প্রকল্পে ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এশিয়া ফাউন্ডেশনের প্রকল্পে ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট সরকারি কর্মচারীদের জন্য ২০০ কোটি টাকায় তৈরি হবে ১৮৪টি ফ্ল্যাট বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে মেট্রোরেলসহ তিন প্রকল্পের জন্য কোরিয়ার কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ মেট্রোরেলসহ তিন প্রকল্পের জন্য কোরিয়ার কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক...
advertisement

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে আবারও নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। বুধবার (৪ নভেম্বর) গ্রিসে স্বাগতিক এএইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
অ্যামটবের লোগো

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নত করা ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন তাঁরা।রাজধানীর বনানীতে বুধবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।অপারেটরদের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

অন্যদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সমন জারির জন্য মামলার বাদীর কাছে ঘুস দাবি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে তৃতীয় ব্যক্তিকে দিয়ে সমন জারির কাজ করানোর অভিযোগে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের এক জারিকারককে সাময়িক বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন