সাউথ বাংলা ২৪
advertisement

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
ফটো কার্ড প্রিন্ট

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির সুযোগ চালু করেছে জেমিনাই। জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাটার’–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে।

ফলে প্রতিবার নতুন করে নিজের ভিডিও ধারণ করার প্রয়োজন হবে না।নতুন এ সুবিধার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিজের তৈরি অ্যাভাটার অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। ফলে তারাও নিজেদের তৈরি এআই ছবি ও ভিডিওতে অ্যাভাটারের মালিকের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন।

তবে কে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন পর্যন্ত ব্যবহারের অনুমতি পাবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাভাটারের মালিক।গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তোলার পাশাপাশি কণ্ঠস্বর ধারণ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না ট্রিলিয়ন ডলারের চিপের বাজার, বাংলাদেশ কতটা প্রস্তুত ট্রিলিয়ন ডলারের চিপের বাজার, বাংলাদেশ কতটা প্রস্তুত সংস্কার: স্বপ্ন থেকে বাস্তবে সংস্কার: স্বপ্ন থেকে বাস্তবে
advertisement

মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা

মাঠে কোন ভয় ও চাপে ব্যাটসম্যানরা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/mathe-kean-vy-oo-cape-bzatsmzanra

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত

সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জনপ্রশাসনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০ শতাংশ কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ করবে—এমন খবর পেয়ে প্রতিবাদ জানান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয়, ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪

চব্বিশের জুলাই–আগস্টের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি শুনি, তা হলো প্রশাসনে সংস্কার হলো না কেন? প্রশ্নটি সরল, তবে এর ভেতরে একটি অনুমান লুকিয়ে আছে—সংস্কারের আন্তরিক চেষ্টা হয়েছিল এবং তা ব্যর্থ হয়েছে। গত দুই বছরের ঘটনাপ্রবাহ ভিন্ন সাক্ষ্য দেয়। বস্তুত, সংস্কার ব্যর্থ হয়নি; বরং সংস্কার ঠেকানোর প্রকল্প সফল হয়েছে।

তাই আসল প্রশ্ন দুটি—কে, কীভাবে সেই সাফল্য নিশ্চিত করল, আর এখন কী করা যায়।২চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র কার্যত দিশাহারা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিল, কিন্তু তখনো তার নীতি, অগ্রাধিকার ও জবাবদিহির কোনো কাঠামো দাঁড়ায়নি। পুলিশ মাঠে নেই, সচিবালয়ে শৃঙ্খলা নেই। এই শূন্যতায় সবচেয়ে সংগঠিত ও দ্রুত সাড়া দিল আমলাতন্ত্রের একটি অংশ। ১৩ আগস্ট রাতে শতাধিক সিনিয়র সহকারী সচিব উপসচিব হলেন।

এক সপ্তাহের মধ্যে দুই শতাধিক উপসচিব হলেন যুগ্ম সচিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট

গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর এই হাট

চট্টগ্রামের পটিয়ার থানার হাট। প্রায় ২০০ বছরের পুরোনো এ বাণিজ্যকেন্দ্রকে ঘিরে বদলেছে সময়, বেড়েছে জনপদ। এ হাট যেন গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন