রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল-২০২৬’...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল-২০২৬’...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বিদ্যমান সংবিধান পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ বই লিখেছেন আলী রীয়াজ। সংবিধান দিবস উপলক্ষে সেই বইয়ের কিছু চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।১৯৭২ সালে প্রণীত হওয়ার পর থেকে বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হলেও এর কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিত থেকেছে।
বাংলাদেশ এই সময়ে বিভিন্ন ধরনের শাসনব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু সংবিধানের এমন কিছু বৈশিষ্ট্য এবং বিধান আছে, যেগুলো বহাল থাকার কারণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সংবিধানই প্রতিবন্ধক হয়ে উঠেছে। নাগরিকের অধিকার সীমিতকরণ বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনে যে দীর্ঘ সংগ্রাম তার মর্মবাণী হচ্ছে নাগরিকের সমতার অধিকার।
১৯৭২ সালে প্রণীত সংবিধানে দেখা গেল যে নাগরিকদের এই অধিকারগুলো সুরক্ষিত হয়নি, বরং তা সীমিত করে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
ভাবুন, ঢাকার যেকোনো গলিতে পাশাপাশি তিনটি বাসা। একটিতে ২০তম গ্রেডের সরকারি কর্মচারী, একটিতে পোশাকশ্রমিক, আরেকটিতে বেসরকারি অফিসের হিসাবরক্ষক বা প্রকৌশলী। কিছুদিন আগেও প্রথম দুজন প্রায় একই টাকায় সংসার চালাতেন। আগের স্কেলে ২০তম গ্রেডের মূল বেতন ছিল ৮,২৫০ টাকা, সব ভাতা মিলিয়ে ঢাকার বাইরে প্রায় ১৫,৭০০ টাকা।
পোশাকশ্রমিকের ন্যূনতম মোট মজুরি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ১২,৫০০ টাকা; মিরপুরের এক শ্রমিক জানালেন, ওভারটাইম মিলিয়ে মাসে আসে ১৮ থেকে ২০ হাজার। শ্রমিকের মজুরি না বাড়লে নতুন পে স্কেল পুরো বাস্তবায়নের পর এই দুই প্রতিবেশীর বার্ষিক আয়ের ব্যবধান দাঁড়াবে প্রায় তিন গুণ।সরকারি কর্মচারীর ন্যায্য বেতন নিয়ে আপত্তি নেই।
প্রশ্নটা অন্য জায়গায়: বাকি দুই বাসার বেতন বাড়বে কোথা থেকে, যখন যে ব্যবসা তাঁদের বেতন দেয়, সে নিজেই মন্দা, ঘুষ আর চাঁদার চাপে দম ফেলতে পারছে না?নতুন পে স্কেল: র্যাঙ্ক এক পেনশন ভিন্ন, এমন অদ্ভুত ব্যবস্থা কেন পে স্কেল বনাম দুর্নীতি: মকছেদ সাহেবের দেখা সেই সকালটি আসলে কার গল্প?প্রথম বাসা: নিশ্চিত, ধাপে ধাপে ১০ থেকে ২০তম গ্রেডে মূল বেতনের বর্ধিত অংশ মিলছে ধাপে: ডিসেম্বর পর্যন্ত ৫০ শতাংশ, ২০২৭ সালের জুন পর্যন্ত ৭৫ শতাংশ, জুলাই থেকে পুরোটা।
সূত্র: প্রথম আলো
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে ইকবাল সোবহানকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইকবাল সোবহান চৌধুরীশফিকুল ইসলাম বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরী বিকেলে অফিসে যাওয়ার পর একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখান থেকে আরও দুজনকে আনা হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি।’
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন