সাউথ বাংলা ২৪
advertisement

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি

বাবুল শেখের হাতে গড়ে উঠেছে মফসসলের সড়কে একের পর এক যাত্রীছাউনি
ফটো কার্ড প্রিন্ট

রোদ কিংবা বৃষ্টিতে পথচারীদের স্বস্তির জন্য নিজের কষ্টে অর্জিত টাকায় সড়কের পাশে যাত্রীছাউনি ও শৌচাগার বানিয়েছেন গাজীপুরের বাবুল শেখ। মানুষের অপবাদ উপেক্ষা করে নিঃস্বার্থ মানবসেবায় পরম শান্তি খুঁজে পান মানুষটি। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয় সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয় কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ কয়েকজন আহত সাভারে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ কয়েকজন আহত পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর পোশাকশিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে: মজুরি বোর্ড ও অন্যান্য খবর শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
advertisement

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়

সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়
রিদওয়ানুল হক

রিদওয়ানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার পরিষদ ও সংবিধানের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মনজুরুল ইসলামচব্বিশের গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল সংবিধান।

তখন কেউ কেউ সংবিধান বাতিল বা নতুন করে সেটা লেখার কথাও বলেছিলেন। সেই চিন্তাটা কি উচ্চাভিলাষী ছিল?রিদওয়ানুল হক: হ্যাঁ, বাস্তবতার দিক থেকে অল্প সময়ের মধ্যে দীর্ঘদিনের একটি সংবিধানকে সম্পূর্ণ বদলে দেওয়ার চিন্তা উচ্চাভিলাষী ছিল। সংবিধান সংস্কার কমিশনের কেউ কেউ ব্যাপক পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু ১৯৭২ সালে প্রণীত একটি সংবিধান এত বছর পরে এসে সম্পূর্ণ বদলে দেওয়া সহজ নয়; তার প্রয়োজনও নেই।তবে সংস্কার অবশ্যই হতে পারত।

ন্যূনতম কিছু বিষয়ে আমরা এমন একটি ঐকমত্যে পৌঁছাতে পারতাম, যেখানে বড় ধরনের বিরোধ থাকত না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি

কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি
ডাকাতি

কুমিল্লার মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ও টাকা লুটের ঘটনায় ইদ্রিস মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার বিকেলে এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, ইদ্রিস মিয়া আন্তজেলা ডাকাত দলের সরদার।

তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর চৌমুহনী এলাকার মৃত হেকিম আবদুল মান্নানের ছেলে। তাঁকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি সূত্র জানায়, গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর থেকে রামচন্দ্রপুরগামী সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে।

লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাটের আড়ত থেকে ইলিশ মাছ কিনে পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন