ভৈরব নদের তীরে খুলনার বড় বাজারভোর থেকেই খুলনার ভৈরব নদের তীরে শুরু হয় ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। ঠেলাগাড়ি, ভ্যান আর রিকশার জটলায় ওয়েস্ট মেকট রোডের মতো সরু সড়কগুলোর অর্ধেকটাই দখল হয়ে থাকে সারি সারি দোকানের মালপত্রে। কুলিদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতার দর–কষাকষিতে মুখর হয়ে ওঠে চারপাশ। একসময় ভৈরব নদের পাড়ে যেখানে দিনরাত মালবাহী নৌপরিবহনের সারি লেগে থাকত, সেখানে এখন তা হাতে গোনা।
রেলের বগি ভর্তি করে পণ্য আসার পুরোনো দৃশ্যও প্রায় হারিয়ে যাচ্ছে। এখন সড়কপথে ট্রাকেই সিংহভাগ মালামাল পরিবহন হচ্ছে। পরিবহন আর যোগাযোগব্যবস্থার এই বাঁকবদলের দৃশ্যপটই বলে দেয়, এ অঞ্চলের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র—ঐতিহ্যবাহী ‘বড় বাজার’।
আগের জৌলুশে খানিকটা ভাটা পড়লেও এখনো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে টিকে আছে প্রাচীন এই বাণিজ্যকেন্দ্র।বেশি বাণিজ্য চাল ও মসলারখুলনার এই প্রাচীন বড় বাজারে বেশি বাণিজ্য হয় প্রধান খাদ্যপণ্য চাল ও মসলার।
সূত্র: প্রথম আলো