গণিত ইশকুলসহযোগিতায়:বাংলাদেশ গণিতঅলিম্পিয়াড কমিটি ৪ নভেম্বর সকাল সাড়ে ছয়টা। গলিতে তখনো হালকা কুয়াশা। হকার চাচার সাইকেলের বেল বাজল, তারপর দরজার নিচ দিয়ে ঢুকল আজকের প্রথম আলো। আজ পত্রিকাটির জন্মদিন।১৯৯৮ সালের এই দিনেই বেরিয়েছিল প্রথম আলোর প্রথম সংখ্যা।হাবলুর দাদু সেই প্রথম দিনের পাঠক। দাদুর ঘরের দেয়ালে কাচের ফ্রেমে বাঁধানো আছে সেই প্রথম সংখ্যা।
কাগজ হলদেটে হয়ে গেছে, তবু সম্পাদকের নাম মতিউর রহমান এখনো স্পষ্ট পড়া যায়।দাদু তো যেন হলদেটে পুরোনো পত্রিকা, ভাঁজে ভাঁজে গল্প।দাদুর এখনো মনে আছে সেই সকালটা। মোড়ের দোকানে নতুন একটা কাগজ দেখে কিনেছিলেন। ভেবেছিলেন, এক দিন পড়ে দেখি। সেই এক দিন গড়াতে গড়াতে ২৮ বছর। এই ২৮ বছরে কত খবর পড়েছেন দাদু! বন্যার খবর, ক্রিকেটে জয়ের খবর, নতুন সেতুর খবর, আর কত চেনা মানুষের মুখ। দাদু প্রায়ই গর্ব করে বলেন, ‘২৮ বছর হয়ে গেল রে!
সম্পাদক সেই একই মানুষ, মতিউর রহমান।
সূত্র: প্রথম আলো