সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দ্বিতীয় সারির দল নিয়েও এগিয়ে চলেছে শিরোপার পথে।আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬। একই গ্রুপ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছিল পাকিস্তান।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা।সাফে ভারতের ধারাবাহিকতার পরিসংখ্যানটা দারুণ। এখন পর্যন্ত ১৫ বার অংশ নিয়ে প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে দলটি। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ এবং ২০০৩ সালে তৃতীয়।ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল আহমদ ভাট। এবারের সাফে এটি তাঁর তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
তিন গোল নিয়ে এবারের আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁর সঙ্গে আছেন পাকিস্তানের নাজিব উল্লাহও।বাদ পড়েছে মালদ্বীপ পেনাল্টি থেকে পাওয়া গোলটিই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়।
সূত্র: প্রথম আলো