বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বহু শিক্ষক ও শিক্ষার্থীকে খেয়ালখুশিমতো শাস্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ কথা বলেছে।এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিশ্বাসের কারণে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার যেকোনো পদক্ষেপ মতপ্রকাশ ও সংগঠন–সমিতি করার অধিকারের লঙ্ঘন করবে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে সুরক্ষিত।
তা ছাড়া এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মত ও বাক্স্বাধীনতা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত সরকারগুলোর নেওয়া দমনমূলক আচরণের পুনরাবৃত্তি ঘটাবে।এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে।
সূত্র: প্রথম আলো