ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি বিদ্যালয়ে ই–মেইলে বোমার হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় একই ধরনের বিদেশি ই–মেইল পাঠানো হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলে।
ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক ও সম্প্রচারমাধ্যমে সাম্প্রতিক সময়ে চালানো একের পর এক সাইবার হামলা ও হুমকির ধারায় এটি সর্বশেষ ঘটনা।এই সতর্কতার পর ইতালিতে দ্রুত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। ফলে অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রয়টার্সের যাচাই করা ওই বার্তার একটি কপিতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও লক্ষ্যবস্তু বানানোর হুমকি ছিল।তবে মেলোনি জানান, এতে বড় কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নজরদারিতে রেখেছে।
সূত্র: প্রথম আলো