এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আগাম ভর্তি কার্যক্রমের কারণে এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা জরুরি।
এ নিয়ে বিশ্লেষণ করেছেন নাদিম মাহমুদ।কয়েক বছর ধরে একটি ভাবনা আমার মনে ঘুরপাক খাচ্ছিল—আমাদের দেশে প্রতিবছর পাবলিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হন, তাঁরা কেন নিজেদের শিক্ষাজীবন থেকে একটি বছর পিছিয়ে পড়বেন? এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কেন পরের বছরের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে?
মধ্যবর্তী সময়ে সম্পূরক পরীক্ষা দিয়ে তাঁরা কেন সহপাঠীদের সঙ্গেই পরবর্তী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন না?অবশেষে শিক্ষা মন্ত্রণালয় চমৎকার একটি পদক্ষেপ নিয়েছে।
সূত্র: প্রথম আলো