রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের প্রায় পাঁচ দশক পূর্ণ হতে চলেছে। ১৯৭৮ সালে তারা প্রথম বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
এরপর প্রায় এক দশক পার হলেও তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কার্যকর অগ্রগতি হয়নি; বরং সময়ের সঙ্গে সংকটটি বাংলাদেশের জন্য আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।৪ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর বড় চাপ তৈরি করছে।
সূত্র: প্রথম আলো