মাথার ওপর প্রখর রোদ। চারদিকে ধু ধু মাঠ। আশপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। এর মধ্যেই সীমান্তের শূন্যরেখায় বসে আছেন এক নারী। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই ঢুকতে পারছেন না। এভাবেই দুই দিন ধরে একই জায়গায় অবস্থান করছেন ওই নারী। ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। গতকাল সারা দিনের পর আজও তীব্র রোদে খোলা আকাশের নিচে তাঁকে থাকতে হয়েছে।হাসানুর রহমান, অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল, জামালপুর ৩৫ বিজিবিআমাদের পাশে আমরা সতর্ক অবস্থানে আছি। ওই পাশে বিএসএফও অবস্থান নিয়ে আছে। তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে।
কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, ওই নারীকে তারাই পুশ ইনের চেষ্টা করেছে।
সূত্র: প্রথম আলো