স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
একই সঙ্গে তিনি বলেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, করবেও না। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।দীর্ঘ বিবৃতিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সরকারের অবস্থান, বিরোধী দলের বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর—এই ৯ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সূচকের একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সুস্পষ্ট প্রমাণ।
সূত্র: প্রথম আলো