সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয়—এসব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। বিশেষ করে শুটিং সেটে অভিনয়শিল্পীদের সম্মতি ও ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। এবার এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া।
সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়া বলেন, কোনো অভিনয়শিল্পী সম্মতি না দিলে তাঁকে জোর করে কোনো দৃশ্যে অভিনয় করানো যায় না। তবে নিজের অস্বস্তির কথা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব।দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ইনিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অস্বস্তি হলে জানাতে হবেইনিয়ার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি থাকলে শুরুতেই তা জানানো উচিত।
একইভাবে খোলামেলা পোশাক পরতে না চাইলে সেটিও নির্মাতাদের স্পষ্ট করে বলতে হবে।অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমাজগতে কেউ আমাদের কোনো কিছু করতে বাধ্য করে না।
সূত্র: প্রথম আলো