দুবাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরের পুরস্কার বিতরণী। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। পাঁচটি বিভাগে বিশ্বের ২০৯টি দেশের পাঁচ লাখের বেশি আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে ১০ লাখের বেশি ছবি। পরিবার ছাড়াও ছিল পোর্টফোলিও, স্পোর্টস ফটোগ্রাফি, জেনারেল এবং নতুন বিভাগ ‘ড্রিমস থ্রু এআই’।
প্রতিযোগিতায় বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী পিনু রহমানের ছবি গ্র্যান্ড পুরস্কার পেয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মিউজিয়াম অব ফিউচারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ছবি ও তথ্য হিপা কর্তৃপক্ষ থেকে পাওয়া।বাংলাদেশের পিনু রহমানের ‘আন্ডার দ্য সেম স্কাই’ (এক আকাশের নিচে) ছবিটি গ্র্যান্ড পুরস্কার পায়সংযুক্ত আরব আমিরাতের হামিদ ওবাইদ আল আলীর ‘দ্য প্রমিস অব টুমরো’ (আগামীর প্রতিশ্রুতি) ছবিটি ১ম স্থান লাভ করে সৌদি আরবের নাওয়াফ আলওসাইমির ‘দ্য লাইন’ (সারি) ছবিটি ২য় স্থান পেয়েছে ভারতের শুভজিৎ দত্তর ‘ফ্রেমড কানেকশন’ (ফ্রেমে বাঁধা সংযোগ) ছবিটি রয়েছে ৩য় স্থানে স্লোভাকিয়ার ফিলিপ হ্রেবেন্দার ‘হোয়াট দ্য আর্থ ড্রজ ইন সিক্রেট’ (পৃথিবী গোপনে যা আঁকে) জেনারেল: কালার—১ম স্থান অধিকার করে সুইজারল্যান্ডের ফ্রাঙ্কো বানফির ‘গিভ মি আ রাইড’ (আমাকে একটু পৌঁছে দাও) ছবিটি জেনারেল: কালার—২য় স্থান অধিকার...
সূত্র: প্রথম আলো