একদিকে মা স্ট্রোক করে প্যারালাইজড, অন্যদিকে অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। এর মধ্যে নিখোঁজ হয়েছিল ১৩ বছর বয়সী বাক্প্রতিবন্ধী সন্তান। তাকে খুঁজতে স্বজনেরা পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়েছিলেন। তিন দিন পর ডেমরার একটি ঝোপ থেকে উদ্ধার হলো শিশুটির অর্ধগলিত মরদেহ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, যৌন নির্যাতনের সময় চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঝোপের মধ্যে মরদেহ ফেলে রাখা হয়। শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নিখোঁজের পর খোঁজাখুঁজি, সিসিটিভিতে আরিফপুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সূত্র: প্রথম আলো