স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো। ২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও।
সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি।
সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।
সূত্র: প্রথম আলো