যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। নিবন্ধনকারীদের ফেসবুক প্রোফাইল লক করা কিংবা সীমাবদ্ধ থাকলে আবেদন বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া আবেদনকারী এনসিপির যুক্তরাজ্য শাখার সদস্য কি না, সেটিও বাধ্যতামূলকভাবে জানাতে হচ্ছে।
রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত এসব তথ্য সংগ্রহ যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাহিদ ইসলামকে এই ‘বিপ্লবী গণসংবর্ধনা’ দেওয়ার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নিতে দলটির যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট (ncp.org.uk)-এ নাম, ই–মেইল, ফোন নম্বর ও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো