আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান।
আজ বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।গত এপ্রিলে ইরানের প্রভাবশালী সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।গতকাল এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাল্টা পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার বিমানবাহিনী ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান।
এ জন্য যে পরিণতি দেখা দেবে, তার সব দায় আর্জেন্টিনা সরকারের।
সূত্র: প্রথম আলো