সমুদ্র নিকটবর্তী হলে বিশালতায় ডুব দিইনিজেকেও বিশাল মনে হয়উত্তাল নীল ঢেউয়ে ধুয়ে মুছে যায়জীবনের সহস্র হতাশানগ্ন পা অজান্তেই হারিয়ে যায়ভূমণ্ডল, নভোমণ্ডল পেরিয়ে আরও দূর বহুদূরনীল ঢেউ-নোনাজলরাশি স্মরণ করে দেয় জীবনসমুদ্র নিকটবর্তী হলে আবার নতুন করে বাঁচতে সাধ জাগে...
সূত্র: প্রথম আলো