‘কী গোলটাই না করল ফারহান!’—শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর দুর্দান্ত গোল দেখে এভাবেই মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। প্রতিপক্ষের পাঁচ-ছয়জনকে কাটিয়ে ফারহানের করা গোলটি আলাদা করে মনে ধরেছে তাঁর। শুধু ফারহান নন, রাকিব হোসেনের গোল, হামজা চৌধুরীর পারফরম্যান্স এবং দলের সামগ্রিক খেলাতেও সন্তুষ্ট বাংলাদেশের এই কোচ।আজ জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, ‘ফল এবং দলের পারফরম্যান্স—দুটিতেই আমি খুশি। আমরা বলের দখল রাখতে চেয়েছি, দ্রুত পাস খেলতে চেয়েছি। আক্রমণে গিয়ে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে চেয়েছি।’বাংলাদেশের চার গোলের জয়ে ফারহানের গোলটি ছিল দেখার মতো।
বিরতির সময় এই ফরোয়ার্ডকে যে পরামর্শ দিয়েছিলেন, সেটি তিনি করেছেন জানিয়ে উচ্ছ্বসিত ডুলি বলেন, ‘বিরতিতে আমি তাকে বলেছিলাম, নিজের গোলপোস্টের কাছে ড্রিবল না করে প্রতিপক্ষের বক্সের দিকে যেতে।
সূত্র: প্রথম আলো