গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ ৩১৬ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন ৪৯০ জন।
এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাহাড়ি ও বাঙালিদের ওপর হামলার ঘটনা ঘটেছে ৩৭২টি।বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে সংসদ কার্যপ্রণালি অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১৯৪টি হামলা করেছে।
সূত্র: প্রথম আলো