শিরোনামটি পড়ার পর অনেকেই হয়তো নিজের চেয়ারের দিকে তাকাবে। এমনকি নিশ্চিত হওয়ার জন্য পাশের সহকর্মীর চেয়ারের দিকেও তাকাতে পারো। আজকের আধুনিক সব অফিসের চেয়ার এমন। নিচের অংশটি একটু খেয়াল করলেই দেখা যাবে, এর মাঝখান থেকে পাঁচটি পা বা বাহু সমান দূরত্বে বাইরের দিকে ছড়িয়ে আছে। আর প্রতিটি বাহুর ঠিক মাথায় লাগানো আছে একটি করে ছোট চাকা।
ঘুরতে পারে—এমন প্রায় সব অফিস চেয়ারেই এই পাঁচ পায়ের নকশা দেখতে পাওয়া যায়।এখন প্রশ্ন উঠতে পারে, তিনটি পা ওয়ালা টুল বা টুলের মতো এটিতে তিনটি পা কেন রাখা হলো না? চার পাই বা রাখা হলো না কেন? আর যদি বেশি পা দিলে চেয়ার আরও শক্তপোক্ত হয়, তবে ছয় বা আটটি পা দেওয়া হলো না কেন?এর পেছনে একক কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ম নেই। আসলে জ্যামিতিক হিসাব, প্রতিদিনের ব্যবহার এবং সময়ের সঙ্গে সঙ্গে ডিজাইনের পরিবর্তনের ফলেই এটি তৈরি হয়েছে।
একটি চেয়ারের মূল কাজ হলো মানুষের ওজন সহ্য করা, বসার ভঙ্গি বদলালে উল্টে না যাওয়া এবং একই সঙ্গে সহজে নড়াচড়া ও ঘুরতে সাহায্য করা।অফিস চেয়ারে পাঁচটি পা কেন এত জনপ্রিয় হলো, তা বুঝতে হলে একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কোনো চেয়ারকে আসলে কী জিনিসটি সোজা ও স্থির রাখে?মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেনসাপোর্ট পয়েন্ট বা পায়ের সংখ্যা বাড়লে নিচের ক্ষেত্রটি বা ‘সাপোর্ট পলিগন’ কীভাবে বদলায়, তা সহজে বোঝা যায়চেয়ারের ভারসাম্য কীভাবে কাজ করেএকটি চেয়ার কতটা স্থির থাকবে, তা নির্ভ...
সূত্র: প্রথম আলো