সিঁড়ি দিয়ে কয়েক তলা ওঠার পরই কি বুক ধড়ফড় করে? একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরি। তবে ব্যায়াম বন্ধ করার পর হৃৎস্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিতে পারে। এমনকি এই সামান্য বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে হৃদ্রোগ ও অকালমৃত্যুর ঝুঁকিও।
বাড়িতে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরিব্যায়ামের পর হৃৎস্পন্দন কত দ্রুত কমে?চিকিৎসাবিজ্ঞানে এ পরীক্ষাকে বলা হয় ‘হার্ট রেট রিকভারি’ (এইচআরআর)। ব্যায়ামের সময় হৃৎস্পন্দন বেড়ে যায়।
ব্যায়াম বন্ধ করার পর এক মিনিটে সেই হৃৎস্পন্দন কতটা কমে, সেটিই এই পরীক্ষায় দেখা হয়।নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের হৃদ্রোগ বিশেষজ্ঞ নিয়াকা গোল্ডবার্গের মতে, এইচআরআর হৃদ্যন্ত্র ও রক্তনালির সুস্থতা বোঝার একটি ভালো নির্দেশক।
সূত্র: প্রথম আলো