একটি সেতু যদি বছরের পর বছর ধরে ধরে ভাঙা ও দৈন্য অবস্থায় পড়ে থাকে, তবে তা অত্র অঞ্চলের সাধারণ জনগণের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাপনে কতটা গুরুতর প্রভাব ফেলতে পারে, তা সহজেই অনুমেয়।
সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত পটুয়াখালীর দশমিনা এবং পিরোজপুর সদরের দুটি ভিন্ন সংবাদে স্থানীয় সরকারের অদূরদর্শিতা, তদারকির অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার ঘূর্ণিপাকে পড়ে সাধারণ জনগণের চরম মাশুল গোনার চিত্রই ফুটে উঠেছে।পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর ২০১৪-১৫ অর্থবছরে নির্মিত সেতুটি ২০১৬ সালে একটি বালুবোঝাই কার্গোর ধাক্কায় ভেঙে পড়ে। এতে এক শিশু নিহত হয়।
তারপর থেকে টানা ১০ বছর ধরে পুনর্নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়া কেবল প্রশাসনিক উদাসীনতাই নয়, বরং সরকারি অর্থের অপচয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে।
সূত্র: প্রথম আলো