বাঁ হাত নেই, ডান হাতেও দুই আঙুল, সেই ডান হাতেই ভর দিয়ে চলাফেরা করতে হয় সুদীপ্ত দে মান্তুকে (২৮)। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজের চেষ্টায় শিখেছেন ইলেকট্রনিকস পণ্য মেরামতের কাজ। সেই দক্ষতায় গড়ে তুলেছেন ব্যবসা। আট বছর ধরে নিজের উপার্জনে চালাচ্ছেন সংসারের খরচ, স্বপ্ন পূরণের জন্য জমাচ্ছেন টাকাও।সুদীপ্তর বাড়ি মাদারীপুর শহরের নতুন শহর এলাকার হামিদ আখন্দ সড়কের ৩ নম্বর ওয়ার্ডে।
বাবা শ্যামল দে একটি টাইলসের দোকানে শ্রমিকের কাজ করেন। মা অলোকা রানী দে গৃহিণী। মা-বাবাসহ তাঁদের পরিবারের সদস্য চারজন। এই তরুণ এখন স্বপ্ন দেখেন বড় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান ও গরুর খামার গড়ার।সুদীপ্তর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুদীপ্ত স্কুলজীবন থেকেই ইলেকট্রনিকসের কাজ শেখা শুরু করেন। ২০০৯ সালে স্কুলে পড়ার সময় অবসর পেলেই প্রতিবেশী বিপুল বাড়ৈয়ের ইলেকট্রনিকস পণ্যের দোকানে যেতেন।
সেখানে বিভিন্ন পণ্য মেরামতের কাজ দেখতেন।
সূত্র: প্রথম আলো