কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যার চালু হবে আজ বৃহস্পতিবার। আজ সকাল ১০টা থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু করবে যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি)। ইতিমধ্যে পুরোনো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।নতুন ইবিআরএসে কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন করতে হবে।
নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএসে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। একই সঙ্গে নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে ঘুরতে হয়। নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হয়। কোথাও তথ্যের ঘাটতি থাকলে কিংবা কোনো কাগজে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগে।
ব্যবসা শুরু করার আগেই এ ধরনের প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করে।এবার দেখা যাক, কীভাবে কী সুবিধা পাওয়া যাবে।১. কোম্পানির নামের ছাড়পত্রএত দিন উদ্যোক্তাকে আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত নামের ছাড়পত্রের আবেদন করতে হতো।
সূত্র: প্রথম আলো