উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত জিপিএ না পেলে অনেকেই হতাশ হয়ে পড়েন। এটি অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া, তবে এটি কোনোভাবেই জীবনের শেষ নয়। সফলতার পথ কেবল একটি নির্দিষ্ট জিপিএর ওপর নির্ভর করে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে সঠিক দিকনির্দেশনা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব।
উচ্চমাধ্যমিকে কম জিপিএ পাওয়ার পর হতাশ না হয়ে শিক্ষার্থীরা কিছু কাজ করতে পারেন।উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবেসবার আগে মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস ধরে রাখা— কম জিপিএ পাওয়ার পর প্রথম কাজ হলো নিজেকে সামলে নেওয়া। ফলাফল খারাপ হওয়ার পেছনে অসুস্থতা, পারিবারিক সমস্যা বা পরীক্ষার প্রস্তুতিতে কোনো ত্রুটি থাকতে পারে।
অতীতে কী হয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট না করে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া এবং ইতিবাচক মনোভাব রাখা জরুরি।
সূত্র: প্রথম আলো