দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে কচুরিপানা ও টেপাপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। স্থানীয়ভাবে পরিচিত এই পদ্ধতির নাম ‘ধাপ চাষ’। প্রায় দেড় শ বছর ধরে চলে আসা এই চাষপদ্ধতিতে জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে কৃষিকাজ। উৎপাদিত চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বহু কৃষক। পানির বুকে ভাসমান সবজির চারা উৎপাদনের নানা কর্মকাণ্ড নিয়ে এ ছবির গল্প।টেপাপানা ভরা একটি নৌকা।
এগুলো দিয়ে তৈরি করা হবে ভাসমান বেডবিক্রির জন্য টেপাপানা নিয়ে যাচ্ছেন বিক্রেতারাদোউলা তৈরি শেষে বীজ বপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছেগজিয়ে ওঠা ছোট চারা বেডে রোপণের জন্য ঝুড়িতে তোলা হচ্ছেজলাভূমিতে বেড প্রস্তুত করছেন কৃষকেরাবেডে সবজির বীজ বপন করা হচ্ছেবেডে উৎপাদিত চারাগুলোতে টেপাপানা দিচ্ছেন এক শ্রমিকভাসমান বেডে নৌকা নিয়ে যে যাঁর নির্দিষ্ট কাজে ব্যস্তবেড থেকে তোলার পর ঝুড়িতে সবজির চারা মাথায় করে নিয়ে আসা হচ্ছেনৌকাভর্তি সবজির চারা বেড থেকে তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছেচাষি ও ব্যাপারীদের মধ্যে চলছে সবজির চারা বেচাকেনাচাষির কাছ থেকে সবজির চারা কিনছেন ব্যাপারীচাষিদের কাছ থেকে সবজির চারা কিনে ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে যাচ্ছেন ব্যাপারীরা
সূত্র: প্রথম আলো