সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামের একজন কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। দেশটির শরিয়াহ আইনে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করা ফৌজদারি অপরাধ। তবে এ সাজাকে নারীর প্রতি ‘সহিংসতা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। মুথোনি বলেন, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন।
সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্মদানের ক্ষেত্রে সৌদি আরবে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করে থাকেন। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মুথোনির বিষয়টি জানাজানি হয়।
দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে জানানো বাধ্যতামূলক।বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্মদানের ক্ষেত্রে সৌদি আরবে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করে থাকেন।
সূত্র: প্রথম আলো