১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয়পর্বের মাধ্যমে সূচনা হলো মিস ইউনিভার্স ২০২৬–এর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহিমডেলিং ও অভিনয় দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি পাওয়া সামিরা খান মাহি এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গেছেন মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে।
সেখানে এবার ১০০টির বেশি দেশের প্রতিযোগী আছেনদুই দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি নিবন্ধন শেষ করে রুমও পেয়ে গেছেন। আর মজার বিষয় হচ্ছে, মাহি রুমমেট হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী ডায়ানা পেরেইরাকে (বাঁয়ে)সুন্দরী প্রতিযোগিতায় সাধারণত একই ধরনের ভাষা বা একই অঞ্চলের প্রতিযোগীদের একই রুম বরাদ্দ দিতে দেখা যায়।
কোনো কোনো আয়োজক দেশ আবার প্রতিযোগীদের পছন্দ বা সাংস্কৃতিক মিল দেখেও রুম বরাদ্দ দেয়তবে এবার বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনাকে মেলানোর কারণটি ঠিক কী, সেটি এখনো জানা যায়নি।
সূত্র: প্রথম আলো