আমাদের হাতের গঠন বেশ জটিল। এতে আছে টেনডন বা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখা শক্ত তন্তু, ছোট ছোট হাড়, পেশি ও স্নায়ু। এসবের অনেক কিছুই কবজির একটি ছোট্ট জায়গার মধ্য দিয়ে চলাচল করে। প্রতিদিন আমরা হাত ও আঙুল দিয়ে হাজার হাজার ছোট ছোট নড়াচড়া করি। এসবের মধ্যে কোনো কোনো কাজ বারবার করতে থাকলে হাত ও কবজিতে সমস্যা দেখা দিতে পারে।
যেমন স্মার্টফোনে একটানা টাইপ করা, স্ক্রল করা কিংবা আঙুল দিয়ে পর্দায় নানা কাজ করা।অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে মূলত তিন ধরনের সমস্যার সম্পর্ক পাওয়া যায়।প্রথমটি হলো ট্রিগার ফিঙ্গার। আমাদের আঙুল বাঁকাতে সাহায্য করে যে টেনডন, তাতে প্রদাহ হলে এই সমস্যা দেখা দেয়। তখন আঙুল বাঁকানোর পর সহজে সোজা করা যায় না। কখনো আঙুল একটি নির্দিষ্ট অবস্থানে আটকে থাকে।দ্বিতীয় সমস্যাটির নাম ডি কেরভা টেনোসাইনোভাইটিস।
আমাদের বুড়ো আঙুলের পাশে দুটি টেনডন থাকে।
সূত্র: প্রথম আলো