ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না। আল–জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ।
তিনি বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।স্পিকার আরও বলেন, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই।
১৯৮২ সালের (জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন) বিধান এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলেন গালিবাফ।বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তবসাত দফা শর্তইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান।
সূত্র: প্রথম আলো