সকালে ঘুম ভাঙার পর আমাদের দিনের শুরুটা কীভাবে হয়? কেউ চোখ রাখেন রাজনীতির সর্বশেষ খবরে, কেউ খোঁজেন শেয়ারবাজারের ওঠানামা, আবার কেউ ডুবে যান খেলার মাঠের স্কোরকার্ডে। মানুষের আগ্রহের জায়গাগুলো ভিন্ন ভিন্ন।কিন্তু ইসলামের প্রথম যুগের মানুষদের, অর্থাৎ সাহাবিদের ভাবনার জগৎ ছিল ভিন্ন।
পার্থিব জীবনের ব্যস্ততার মাঝেও তাঁদের প্রধানতম উদ্বেগ ছিল—কীভাবে পরকালে মুক্তি পাওয়া যায়।এই ব্যাকুলতা থেকেই একদিন সাহাবি আবু জর গিফারি (রা.) নবীজির কাছে এসে মৌলিক একটি প্রশ্ন করেছিলেন, ‘কোন কাজটি বান্দাকে দোজখের আগুন থেকে রক্ষা করবে?’লক্ষণীয় বিষয় হলো, রাসুল (সা.) শুধু দোজখের ভয়াবহ শাস্তির বর্ণনা দিয়ে ক্ষান্ত হননি; বরং তিনি এই মহাবিপদ থেকে উত্তরণের সহজ কিছু পথ বাতলে দিয়েছেন।
আবু জরকে নবীজি যে পথগুলোর সন্ধান দিয়েছিলেন, তার সবচেয়ে বিস্ময়কর দিক হলো—পরকালের এই মুক্তির পথগুলো রচিত হয়েছে এই পৃথিবীকে সুন্দর ও মানবিক করার কাজের মধ্য দিয়েই।তবে আবু জর (রা.) প্রশ্ন তুললেন, ‘হে আল্লাহর নবী, যদি সে এমন দরিদ্র হয় যে দান করার মতো কিছুই তার কাছে না থাকে?’ নবীজি তখন খুলে দিলেন মুক্তির তৃতীয় দরজা।১. আল্লাহর প্রতি খাঁটি ইমান আবু জরের প্রশ্নের উত্তরে মহানবী (সা.) প্রথম যে আশ্রয়টির কথা বলেছিলেন, তা হলো—আল্লাহর প্রতি খাঁটি ইমান বা বিশ্বাস।
সূত্র: প্রথম আলো