প্রথম পুত্রের মৃত্যুর খবর যেমন গোপন করেননি, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তেমনি গোপন করেননি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কাহিনি। একবার নয়, দুবার অস্ত্রোপচার করিয়ে তিনি ক্যানসার জয় করেছেন। দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা তা। সালটা ২০১০। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল সোনিয়ার বুকে ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির রাজেন্দ্র নগরে স্যার গঙ্গারাম হাসপাতালে।
সেখানকার চিকিৎসকদের ওপর পূর্ণ ভরসাও ছিল সোনিয়ার। আজও আছে। আজও কোনো না কোনো কারণে শরীর খারাপ হলে এখনো ওই হাসপাতালেই তিনি ভর্তি হন। কিন্তু সেবার, সেই ২০১০ সালে, তিনি ক্যানসারের চিকিৎসার জন্য বিদেশে যাবেন ঠিক করেছিলেন।কেন, কী কারণে ওই সিদ্ধান্ত, সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সোনিয়া। তিনি লিখেছেন, ‘আমি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।
নষ্ট করার মতো কোনো সময় আমার হাতে ছিল না।
সূত্র: প্রথম আলো