ইরানের সম্ভাব্য হামলার হুমকির পর যুক্তরাজ্যের মিলডেনহল ও ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমানসহ অন্তত ১০টি মার্কিন উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। পেন্টাগন ও ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত ‘নিরাপত্তার স্বার্থে’ নেওয়ার কথা স্বীকার করেছে।ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটিতে গত সোমবার হঠাৎ করেই শুরু হয় তোড়জোড়।
ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ একের পর এক আকাশে উড়াল দিতে শুরু করে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ ব্যবহার করে বিবিসি ভেরিফাই দেখতে পায়, সোমবার দিনভর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০টি কেসি-১৩৫ বিমান ওই ঘাঁটি ছেড়ে যায়। এসবের মধ্যে একটি গেছে জার্মানির এক সামরিক ঘাঁটিতে, একটি স্কটল্যান্ডে ও দুটি স্পেনে। বাকি ছয়টির গন্তব্য জানা যায়নি।
বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ।
সূত্র: প্রথম আলো