এক প্যাকেট বরফের দাম দোকানে মাত্র ১ পাউন্ড। চাইলে বাড়ির ফ্রিজেই বানিয়ে নেওয়া যায়। অথচ যুক্তরাজ্যে এটিই এ বছর অনলাইনে সবচেয়ে বেশি সরবরাহ করা পণ্য! কারণটা কী?২০২৬ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অর্ডার পাওয়া পণ্য ছিল সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের প্রিমিয়াম ২ কেজি বরফের প্যাকেটতীব্র গরমে স্বস্তি পেতে এত বেশি মানুষ বরফ অর্ডার করেছেন যে পিৎজা, বার্গার কিংবা রেস্তোরাঁর জনপ্রিয় খাবারকেও পেছনে ফেলেছে দুই কেজির এক প্যাকেট বরফ।
তবে মজার বিষয় হলো, বাড়িতে বসে সেই বরফ পেতে গ্রাহকদের খরচ করতে হয়েছে দোকানের দামের প্রায় আট গুণ!গরমে বরফের চাহিদা তুঙ্গে যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২৫ সালে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পুরো গ্রীষ্মে পাঁচটি তাপপ্রবাহ বয়ে যায় দেশটির ওপর দিয়ে।
১৩ আগস্ট গ্লস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্ম ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণএমন গরমে ঠান্ডা পানীয় ও খাবারের চাহিদা বাড়বে, সেটাই স্বাভাবিক।
সূত্র: প্রথম আলো