জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। নুসরাতের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা।
গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার বিষয়ে নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে। কারা মেরেছে, তা তিনি জানেন না। এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল।নুসরাত লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবিসহ আরেকটি ফেসবুক পোস্ট দেন নুসরাত।
পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার বানানো বাড়িঘর, তাঁদের বড় হওয়ার স্থান পুড়েছে।
সূত্র: প্রথম আলো