২০২৪ সালের ডিসেম্বরে প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে চমকে দিয়েছিলেন শঙ্খ দাশগুপ্ত। পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে পুরস্কার জিতেছিলেন মেহজাবীন চৌধুরী। বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন শঙ্খ। ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘আবার দেখা হলে’।
সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তাঁরা। বড় পর্দায় সিয়াম-তুষির নতুন রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।তারকার চমক এখানেই শেষ নয়। ‘আবার দেখা হলে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।
আছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রেজওয়ান পারভেজ।সিঙ্গার ।
সূত্র: প্রথম আলো