চোখের চিকিৎসক দেখাতে ঢাকায় এসেছিলেন শফিকুল ইসলাম খান (৫৫)। আজ বৃহস্পতিবার ভোরে উত্তরার আজমপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ ভোর পাঁচটার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আহত শফিকুলকে সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শফিকুলের শ্যালিকা রুবিয়া খাতুন বলেন, চোখের সমস্যার কারণে চিকিৎসক দেখাতে শফিকুলসহ তাঁরা ঢাকায় আসছিলেন। তাঁদের গ্রামের আরও পাঁচজন একই গাড়িতে ছিলেন।
ভোরে উত্তরার আজমপুরে গাড়ি থেকে নামার পর তাঁরা রাস্তার এক পাশে ছিলেন।
সূত্র: প্রথম আলো