বাড়ির উঠানে দুটি দুধের কৌটা থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নেলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ির উঠানের গর্ত থেকে পাঁচটি ‘শক্তিশালী’ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
এ পাঁচটি বোমা দুটি দুধের কৌটায় রাখা ছিল।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়।পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটার ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
পরে বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।উদ্ধার হওয়া পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
সূত্র: প্রথম আলো