সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদসহ অন্য অতিথিরারাজধানীর বনানীতে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রচলিত শাখাটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করা হয়েছে।
শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে (বি–৫২, প্রথম তলা) অবস্থিত এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো