বাংলাদেশ জুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন রিদম মুন্সী। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘মন তরঙ্গ ডটকম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তিনি।
২০২৫ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি মনের অবস্থা পর্যবেক্ষণ ও আত্মযত্নের বিভিন্ন সুবিধা নিতে পারেন। উদ্যোগটির শুরু এবং বর্তমান কার্যক্রম নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রিদম মুন্সী।
সাক্ষাৎকার নিয়েছেন মো. ইশরাক আলম খান।প্রথম আলো: শিক্ষার্থীদের মনের যত্নে এআই নির্ভর প্ল্যাটফর্ম ‘মন তরঙ্গ ডটকম’–এর শুরুটা কীভাবে?রিদম মুন্সী: বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা, একাকিত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়।
সূত্র: প্রথম আলো