গতকাল থেকে শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি। আজ সন্ধ্যায় দ্বিতীয় দিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—আজ সন্ধ্যায় একগুচ্ছ ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন!
সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটল আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’ অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলোতে মাহিকে দেখা যাচ্ছে নীল পোশাকে। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো বেশ পছন্দ করেছেন মাহির ভক্ত–অনুসারীরা। ১৫ মিনিটে প্রতিক্রিয়া এসেছে এক হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে মন্তব্যের ঘরে অনেকেই মাহি ও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন।
অভিনেত্রীর ফেসবুক থেকে ৭৫ বছরে পা দিচ্ছে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতা।
সূত্র: প্রথম আলো