প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর আক্রমণ এবং সর্বশেষ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন—এই দুটি ঘটনা এনসিপিকে ভাবিয়ে তুলেছে।
এই দুই ঘটনার পর দলটি ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য।
সূত্র: প্রথম আলো