বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ।
পুলিশ বক্সে আগুন দিয়ে, ককটেল ফাটিয়ে ও এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা (আওয়ামী লীগ) মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী এক বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিলের আয়োজন করে।বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ বলেন, পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে বৃষ্টির মতো গুলি করেও এ দেশের মানুষকে ভয় দেখানো যায়নি।
সূত্র: প্রথম আলো