এনসিপির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনাকে হামলা হিসেবে উল্লেখ করে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। এবি পার্টি বলেছে, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নুসরাত ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দল ও সংস্থাগুলো। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বৃহস্পতিবার তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘গতকাল (বুধবার) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানাই। এ হামলা কাপুরুষোচিত।
অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
সূত্র: প্রথম আলো