প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।সভায় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সদস্যদের মধ্যে অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও দায়িত্ব ভাগ করে দেন।
এ সময় তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা।উপদেষ্টা রিয়াদ খান অনুষ্ঠানের সফল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: প্রথম আলো