গায়ে মেরুন শার্ট। কাঁধে এসে পড়া কোঁকড়ানো চুল। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তাঁর ওপর চোখ আটকে যেতে পরের কারণটাই যথেষ্ট। চুলের এই বিশেষ ধরনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে চেনায়। বিশেষ করে এই সময়ে। যখন একই ধরনের চুলের স্টাইল নিয়ে ফুটবলে মাঠ কাঁপাচ্ছেন হামজা চৌধুরী। চুলের মিল থেকেই আমিরুল ইসলামের পরিচয় হয়ে গেছে ‘হকির হামজা।’তবে শুধু চেহারায় নয়, হকির মাঠের পারফরম্যান্সেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন আমিরুল ইসলাম।
সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার প্রথমবারের মতো প্রথম আলো ক্রীড়া পুরস্কারে হয়েছেন দুই বর্ষসেরা রানারআপের একজন। মঞ্চে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আমিরুল। পুরস্কার পাওয়ার আনন্দের সঙ্গে যোগ হয়েছে ‘প্রথমে’র অনুভূতিও। সঙ্গে এই স্বীকৃতি তাঁকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দিচ্ছে। বললেন, ‘খুবই ভালো লাগছে। প্রথমবার এই পুরস্কার পেলাম।
আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব।
সূত্র: প্রথম আলো