জুতার বাজারের দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিন ২৬ সেপ্টেম্বর। উনি জীবিত থাকা অবস্থায় তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি এপেক্স ফুটওয়্যার এদিনটিকে বিশেষভাবে উদ্যাপনের উদ্যোগ নেয়। এ জন্য প্রতিবছর ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি দিনটিকে ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে উদ্যাপন শুরু করে। সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুর পরও দিনটিকে বিশেষ আয়োজনে পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
আর উদ্যাপন এখন এপেক্সের ব্যবসার বড় ‘সুযোগ’–এ পরিণত হয়েছে। যেটিকে কোম্পানিটি বলছে সাফল্যের ‘বড় মুকুট’। কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিবছর ‘ফাউন্ডারস ডে’ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এপেক্সের সব ধরনের পণ্যে গ্রাহকদেরও জন্য দেওয়া হয় বিশেষ মূল্যছাড়। আর তাতে ওই দিন অন্য সাধারণ দিনগুলোর তুলনায় কয়েক গুণ বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি। আর ‘ফাউন্ডারস ডে’র সেই ব্যবসার বড় প্রভাব পড়ে কোম্পানিটির বিক্রি ও মুনাফায়ও।
এবারও তার ব্যতিক্রম হয়নি।এপেক্স ফুটওয়্যার চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ৫৫১ কোটি টাকার ব্যবসা করেছে।
সূত্র: প্রথম আলো